সোমবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ইউপি নির্বাচন পাঁচ নাকি ছয় ধাপে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে নির্বাচন উপজেলাভিত্তিক হবে—এ বিষয়ে সিদ্ধান্ত রয়েছে। অর্থাৎ একটি উপজেলার যতগুলো ইউনিয়ন রয়েছে, সবগুলোতে একইসঙ্গে ভোট নেওয়া হবে।

তিনি বলেন, কোনো উপজেলার কয়েকটি ইউনিয়নে এক ধাপে এবং বাকি ইউনিয়নগুলো অন্য ধাপে ভোট হলে সেখানে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এ কারণে একই উপজেলার সব ইউনিয়নে একসঙ্গে নির্বাচন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইউপি নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে, সে বিষয়ে ইসি সচিব বলেন, তফসিল ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার।

স্থানীয় নির্বাচনসংক্রান্ত বিধিমালা প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, তার জানা মতে নির্বাচনে পোস্টার থাকবে না। বিধিমালায় অন্যান্য কী কী পরিবর্তন আনা হচ্ছে, তা পরবর্তী সময়ে জানানো হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সংরক্ষিত নারী আসনের নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন শেষ করার পর এবার স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ, ৩৩০ পৌরসভা, পাঁচ শতাধিক উপজেলা, ৬১ জেলা পরিষদ ও ১৩ সিটি করপোরেশন রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি।

সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছিলেন, সেপ্টেম্বরে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বরে ভোটগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে।

ইউপি নির্বাচনের পর পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এস