আজ বৃহস্পতিবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভাটিয়ারীস্থ বাংলাদেশ মিলিটারী একাডেমীতে বিএমএ ৭৩তম দীর্ঘ মেয়াদী এবং ৪৪তম স্বল্প মেয়াদী কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রী এই দুই ব্যাচের ক্যাডেটদের সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন এবং সেরা ক্যাডেটদের পুরষ্কৃত করবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে।
এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদায়ী ক্যাডেটদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্যবৃন্দ, উর্ধ্বতন সামরিক, বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিদায়ী ক্যাডেটদের অভিভাবকবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
আইএসপিআর সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী সকাল সাড়ে দশটার দিকে বিএমএতে এসে পৌঁছাবেন। বিএমএ’র অনুষ্ঠান শেষে তিনি ঢাকায় ফিরে আসবেন।
এআই





