শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ই-মেইলের মাধ্যমে যারা হত্যার হুমকি দিয়েছিল তাদের সৌদি আরব থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিস্তারিত জানাতে আগামীকাল দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সিটিটিসি। সেখানে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

প্রেস বিজ্ঞপ্তি

এমএইচ

প্রেস বিজ্ঞপ্তি