টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার বিকালে উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেত্রাশিন গ্রামের একটি পুকুর থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। ওই যুবককে হত্যার পর লাশটি পুকুরে ফেলে গেছে দুর্বৃত্তরা বলে মনে করছে পুলিশ।

মির্জাপুর থানার উপপরিদর্শক মুজিবুর রহমান জানান, দুপুরে বিকালে লাশটি উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেত্রাশিন গ্রামে পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এবিসিদ্দিক