মাগুরায় ট্রেডিং করর্পোশন অব বাংলাদেশ-টিসিবি’র উদ্যোগে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।
গতকাল সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পিক-আপ ভ্যানে করে পেঁয়াজ বিক্রি শুরু করেন টিসিবি'র সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। এসময় শহরের বিভিন্ন এলাকার অগণিত মানুষ পেঁয়াজ কিনতে ভীড় করে। জেলা প্রশাসকের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর রাজিব চৌধুরী জানান, টিসিবি’র খুলনা আঞলিক কার্যালয়ের বরাদ্দকৃত তিন মেট্রিক টন পেঁয়াজ আজ থেকে ৩ দিন মাগুরায় বিক্রি করা হবে।
সাইফুল্লাহ/এমএম





