রোববার (১০ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠান রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ থেকে ২১ মে পর্যন্ত (শুক্রবার ব্যতীত) ১০ দিনব্যাপী এই কার্যক্রম চলবে। সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০০ জন ভোক্তার কাছে সাশ্রয়ী মূল্যে ভোজ্যপণ্য বিক্রি করা হবে।
এ কার্যক্রমের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর কাছে মোট প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ঢাকা মহানগরী ও জেলায় ৫০টি, চট্টগ্রাম মহানগরী ও জেলায় ২০টি, অন্যান্য ৬ বিভাগীয় শহরে ১৫টি করে এবং বাকি জেলাগুলোতে ১০টি করে ট্রাক পরিচালিত হবে।
টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত আদেশে জানানো হয়, ট্রাকসেলে ভোক্তাপ্রতি সর্বোচ্চ ২ লিটার ভোজ্য তেল প্রতি লিটার ১৩০ টাকা, ১ কেজি চিনি ৮০ টাকা এবং ২ কেজি মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকা দরে বিক্রি করা হবে।
এছাড়া মে মাসজুড়ে প্রায় ৭২ লাখ টিসিবি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকিমূল্যে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।
এস