সাভারের আশুলিয়ায় জামায়াতের ১২ নেতা-কর্মীকে আটক করার দাবি করেছে আশুলিয়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেল ৩টার দিকে আশুলিয়ার গাজীরচট এলাকার নুরজাহান ফাউন্ডেশন স্কুল থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আশুলিয়া ও আশপাশের এলাকায় নাশকতা চালাতে ওই স্কুলে জামায়াতের নেতা-কর্মীরা গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় স্কুলের একটি কক্ষ থেকে বৈঠক চলাকালীন সময় জামায়াতের ১২ নেতা-কর্মীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে প্রায় শতাধিক জিহাদি বই পাওয়া যায়।
আশুলিয়া থানার ওসি মহসিন কাদির জানান, আটককৃত জামায়াত নেতা-কর্মীরা আশুলিয়ার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক। যেখানে গোপন বৈঠক হচ্ছিল। সেই স্কুলেরও একজন শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন। তারা আশুলিয়া ও সাভার এলাকায় নাশকতার পরিকল্পনা করছিল। এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান তারা।

এমএম