মঙ্গলবার (২৬ মে) কুমিল্লা নগরীর নেউরা কোরবানির পশুর হাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কোরবানিকে ঘিরে যে অর্থনৈতিক কার্যক্রম তৈরি হয়, তা দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে এবং সাধারণ মানুষের উপকারে আসে।
তিনি আরও বলেন, এবারের পশুর হাট আগের তুলনায় বেশি নিরাপদ। প্রান্তিক খামারি থেকে শুরু করে ক্রেতা পর্যন্ত সবাই যেন নিরাপদে পশু কেনাবেচা করতে পারেন, সে জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
মন্ত্রী জানান, এখন পর্যন্ত কোথাও কোনো অনিয়ম বা অনিরাপত্তার অভিযোগ পাওয়া যায়নি। পাশাপাশি অবৈধভাবে আনা পশুও বাজারে দেখা যায়নি।
তিনি বলেন, হাটগুলোতে ভেটেরিনারি টিম, জাল টাকা প্রতিরোধ ব্যবস্থা এবং চাঁদাবাজি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মো. ইউসুফ মোল্লা টিপু, মো. শামসুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এস