রোববার (২৭ অক্টোবর) ভোরে বিমানবন্দরের এক্সিট ইমিগ্রেশন কাউন্টারে তাকে আটকে দেয়া হয়।
ইমিগ্রেশন সূত্র জানায়, তাকে (গোলাম ফারুক) যেতে দেওয়া হয়নি। তিনি ইমিগ্রেশনে পৌঁছানোর পর দেখা যায় তার কাছে প্রয়োজনীয় ছাড়পত্র নেই।
রাত পৌনে ২টায় থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ ফ্লাইটে ব্যাংকক যাওয়ার কথা ছিল গোলাম ফারুকের।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডিএমপির সাবেক এই কমিশনারের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ২০২২ সালের ২৯ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব নেন খন্দকার গোলাম ফারুক। এরপর ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর তিনি অবসরে যান
এফএইচ





