গাইবান্ধায় হিসাব বিভাগের অডিটরকে মারধরের প্রতিবাদ ও অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূটি পালিত হয়েছে।
বুধবার বিকাল ৪টা থেকে ঘণ্টাব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস (সিজিএ) কর্মচারী সমিতি এই কর্মসূচি পালন করে। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেয় তারা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সিজিএ গাইবান্ধা জেলা শাখার সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জাহেদুল ইসলাম, মতলুবর রহমান, মঞ্জুরুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, গত মঙ্গলবার বিকালে জেলা হিসাব হিসাব রক্ষণ কর্মকর্তা কার্যালয়ের অডিটর আব্দুল গোফফারকে গাইবান্ধা জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই আদালতের পিওন কমল চৌধুরী তাকে বেধড়ক মারধর করে।
পরে তাকে গুরুতর আহতাবস্থায় তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে আজ বুধবার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় আব্দুল গোফফার বাদী হয়ে মঙ্গলবার গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান বলেন, অভিযুক্ত কমল চৌধুরীকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





