মেহেরপুরের গাংনী উপজেলার বড়বাজার বাসস্ট্যান্ড থেকে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-গাংনী পৌর এলাকার শিশিরপাড়ার সমসের আলীর ছেলে মতিয়ার রহমান (৩৩) ও বড়বাজার এলাকার তপন মাহমুদের ছেলে আশা (২৮)।
গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি বাসের দুই যাত্রী হেরোইন নিয়ে ঝিনাইদহ আসছিলেন।
খবর পেয়ে পুলিশের একটি দল বাসস্ট্যান্ডে অপেক্ষায় ছিল। বাসটি বাসস্ট্যান্ডে এলে পুলিশ ওই বাসে তল্লাশি চালায়। এসময় ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ ওই দু’জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি।
ওএফ





