বিএনপি-জমায়াতের ৮ কর্মীসহ ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রংপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর এম এ মাজেদ জানান,  ৫ জানুয়ারি নির্বাচনের সময় পুলিশ হত্যা মামলার আসামী জামায়াতকর্মী রফিকুল ইসলামকে (৩৮) গ্রেফতার করেছেন পীরগাছা থানা পুলিশ। কোতয়ালী থানা পুলিশ বিএনপির ৭ কর্মীকে গ্রেফতার করেছে।

তিনি জানান, গ্রেফতার বিএনপি-জামায়াতকর্মীদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিভিন্ন মামলায় ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেএ