টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন এলেঙ্গা শাখার প্রয়াত সভাপতি ফজলুল হক স্বরণে দোয়া ও মিলাদ মাহফিল বৃহস্পতিবার এলেঙ্গা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন লুমান গ্রুপের চেয়ারম্যান লুৎফর রহমান মতিন, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা, টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি শওকত জাহান,সাধারণ সম্পাদক শরীফ হাজারী, টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বালা, সাধারণ সম্পাদক সোবহান মিয়া, টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন এলেঙ্গা শাখার উপদেষ্টা মো. ফরহাদ হোসেন সরকার, নূর-আলম মোল্লা, ভারপ্রাপ্ত সভাপতি মো. শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, সহ-সভাপতি মো কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুর রহমান, শাহ-আলম, মো. খোরশেদ,সাংগঠনিক সম্পাদক হান্নান শিকদার, প্রচার সম্পাদক বাবুল হোসেন শিকদার, অর্থ সম্পাদক শাহীন সরকার প্রমুখ।
উল্লেখ্য গত ২০ এপ্রিল ফজলুল হক হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেন।
এসএইচ





