গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় ৪০ পুরিয়া গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশনের শিমুলতাউর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-উপজেলার মুক্তিনগর ইউনিয়নের খামার ধনারুহা গ্রামের হায়দারের ছেলে মাসুদ রানা (২৮), বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান মোল্লাপাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে সুজা মিয়া (২৬), শিমুল তাউড় গ্রামের মৃত কিফায়ত উল্লার ছেলে ওবাইদুর রহমান (৩৫) ও রংপুর পৌরসভার বাবুপাড়ার জয়নাল আবেদিন (৪৫)।

সাঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এমই