নড়াইল  পুলিশ জামায়াতের এক কর্মীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৩৭ জনকে গ্রেফতার করেছে। রবিবার রাত থেকে সোমবার (৩০ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, নড়াইল সদর থানায় ১৩ জন, লোহাগড়া থানায় ১২ জন, কালিয়া থানায় ৬ জন এবং নড়াগাতী থানায় ৬ জনকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে নড়াইল সদর উপজেলার শেখহাটি এলাকার আব্দুল জলিল নামে এক জামায়াত কর্মী  রয়েছে।

এমএ