নোয়াখালীর সুবর্ণচরে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে চরজববর থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার ৪নং চর ওয়াপদা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর কাজী মোখলেছ গ্রামের আবুল হাসেম এর বাদাম ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সকালে চর কাজী মোখলেছ গ্রামের শাহবাজপুর সমাজের স্থানীয় কৃষক মো: হানিফ মাঠে গরু নিয়ে গেলে একটি অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশটির সুরত হাল শেষে থানায় নিয়ে আসে।

এদিকে লাশটি বিবস্ত্র ,এক হাতে রশি বাধাঁ, দু-পায়ের রগ কাটা, কপালে কোপানোর আঘাত, দু -চোখ উপড়ানো। স্থানীয়রা লাশটির পরিচয় নিশ্চিত করতে পারেনি।

চরজব্বর থানার পরিদর্শক ইকবাল হোসেন  (ওসি তদন্ত)জানান রাতের কোন এক সময় তাকে (অজ্ঞাত ব্যক্তি) দূর্বৃত্তরা হত্যা করে এখানে পেলে রাখে। লাশটি উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা প্রস্তুতি চলছে। 

সোহেল/জারিফ