মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে সই করেছেন অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখার পরিচালক ডা. মো. নুরুল ইসলাম।

আদেশে বলা হয়েছে, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার মান উন্নয়ন বিষয়ক সভার কার্যবিবরণীতে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।

নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গৃহীত পদক্ষেপ সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরকে অবিলম্বে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

এস