একইসাথে সহজে পুষ্টি নিশ্চিত করতে দেশের মৎস্য সম্পদ কাজে লাগাতে কাজ করবেন। সহিংসতায় যেসব মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর ভাঙচুর করা হয়েছে, সেগুলোর সংস্কার কাজও শুরু করা হবে।
রোববার সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কাজে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রথম কাজ হচ্ছে মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করা। আমিষ নিশ্চিত করা। খাদ্য ও সরবরারের জোগান এমনভাবে নিশ্চিত করতে হবে যাতে কখনো সঙ্কট তৈরি না হয়।
উপদেষ্টা বলেন, মাত্র কাজে যোগ দিয়েছি। আমি খোঁজ খবর নেব, তারপর কোন বিষয়গুলো অগ্রাধিকার দিতে হবে সেগুলো ঠিক করে কাজ এগিয়ে নেবো।
এর আগে তিনি সকালে সচিবালয়ে আসেন। নিজ দপ্তরে পৌঁছালো মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এফএইচ





