নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের গোলাবাড়িয়া এলাকায় পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী সুমন বাহিনীর প্রধান সুমনসহ ৫জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাব ও পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

এসময় তাদের কাছ থেকে ৪০পিস ইয়াবা, একটি মোবাইল, ৩টি মোটরসাইকেল ও ইয়াবা বিক্রির ২১’হাজার ১৯০টাকা নগদসহ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হচ্ছেন, সুমন বাহিনীর প্রধান সুমন, তার সহযোগী রোমন, আরজু, লক্ষ্মীপুর জেলার চরআলী আহসান গ্রামের বাবুল সরদারের ছেলে সবুজ হোসেন ও একই এলাকার মো. শুকুর খাঁর ছেলে শফিকুল ইসলাম স্বপন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোলাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী সুমন বাহিনীর প্রধান সুমন ও তার

দুই সহযোগীকে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলার

প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এমই