কুষ্টিয়ার মিরপুরে হতদরিদ্র বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের সেলাই প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও উর্মি স্বসেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা।

বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার আমলা উর্মি সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে জেলার বিভিন্ন এলাকার ২৩ জন নারীকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এবং উর্মি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থার আয়োজনে এ প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতিয়ান আব্দুর রাফেত বিশ্বাস কলেজের প্রভাষক হামিদুল ইসলাম।

উর্মি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থার পরিচালক সেলিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাঞ্চন কুমার, আমলা প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুম, উর্মি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থার সেলাই প্রশিক্ষক ময়না খাতুন প্রমুখ।

এসএইচ