নোয়াখালীর চাটখিল উপজেলার হাঁটপুকুরিয়া এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মনির হোসেন প্রকাশ কসাই মনির নিহত হয়েছেন।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত কসাই মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিভিন্ন ঘটনায় ১৬টি মামলা রয়েছে।
এএস





