সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১২তম দিনে ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ টেনে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক প্রতিবেশী হিসেবে অপরিহার্য। স্বামী–স্ত্রীর সম্পর্ক যেমন স্থায়ী নাও হতে পারে এবং ডিভোর্সও ঘটতে পারে, কিন্তু দুই দেশের সম্পর্ক ডিভোর্সের কোনো সুযোগ নেই। দুই দেশকেই এই বাস্তবতা মেনে চলতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখা জরুরি। প্রতিবেশী হিসেবে সম্পর্ক নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই।

ভারতের নতুন হাইকমিশনার প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি দায়িত্ব নেওয়া হাইকমিশনার বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে ইতিবাচক বক্তব্য দিয়েছেন। তবে তার বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

ভারতের দিনেশ ত্রিবেদী প্রসঙ্গে তিনি বলেন, সম্পর্ক উন্নয়নে কূটনৈতিক ও মানবিক যোগাযোগ বাড়ানো দরকার।

সীমান্তে ‘পুশ–ইন’ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের ঘটনা বন্ধ হওয়া উচিত। পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে হৃদ্যতার সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সীমান্ত ইস্যুর পাশাপাশি দেশে মাদক সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে, যা তরুণ সমাজকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

এস