গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আমির আব্দুল আজিজকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ওই ইউনিয়নের সাতগিরি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল আজিজের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন বলেও জানান তিনি।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





