অনুষ্ঠান শেষে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, সংবাদপত্রের স্বাধীনতার মাধ্যমে স্বাধীনতা ও গণতন্ত্র সুরক্ষিত থাকে। দূতাবাস বলেছে, সাংবাদিকতা শুধু পেশাই নয়, বরং নির্বাচিত নেতাদের কাছ থেকে জবাবদিহিতা চাওয়া গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ দিক।
বৈঠক সূত্র জানায়, এতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন রাজনৈতিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম এবং যুগান্তর সম্পাদক সাইফুল আলম প্রমুখ।
এনএইচ





