আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আজ রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের সহকারী উপপরিচালক শাহজাহান সরদার।
ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত তিনটি ইউনিট পাঠানো হয়। এছাড়া আগুন নিয়ন্ত্রণে উত্তরা ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে গেছে।
এমবি





