জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু রায়ের বিরুদ্ধে জেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের ভোগড়ায় জামায়াত-শিবির বুধবার বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল বের করে।

এ সময় বিক্ষোদ্ধরা বেশ কয়েকটি বাস, ট্রাক ও পিকআপ ভাঙচুর করে। পরে পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এতে সড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ইকরামুল হক বলেন, পুলিশ গিয়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে হতাহতের কোনো ঘটনা হয়নি।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ