লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মকুল মিয়া (৩৫) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্লারহাট বটতলা এলাকায় লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী রংপুরের পাগলাপীর বকুলতলা এলাকার রমজান আলীর ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে হাতীবান্ধার দিকে যাচ্ছিলেন ওই আরোহী। পথে ভুল্লারহাট বটতলা এলাকায় পৌঁছালে লালমনিরহাটগামী যাত্রীবাহী একটি বাস সামনে থেকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই আরোহী। স্থানীয়দের সহায়তায় থানা গেটে থেকে চালকসহ ঘাতক বাসটি আটক কালীগঞ্জ থানা পুলিশ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালকসহ ঘাতক বাসটি আটক করা হয়েছে।
নুরনবী/এমবি





