শেখ হাসিনার বারতা সবার জন্য স্বাক্ষরতা, মুজিব মানে স্বাধীনতা, মুজিব মানে বাংলাদেশ। এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুরে শুরু হয়েছে ৫ দিন ব্যাপি উপ-আনুষ্ঠানিক শিক্ষক ও সুপার ভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষণ ২০২০।

আজ ২ ফ্রেরুয়ারী রবিবার দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীরের সভাপতিত্বে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (আই সিটি) মো. ফরিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে এ প্রশিক্ষণ শুরু করেন, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা জেলা তথ্য অফিসার মোঃ রিজাউল করিম, রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান, ইসাডোর নির্বাহী পরিচালক আবু ঈমাম মোঃবাকের।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সুরুজ কুমার দাস, শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমানসহ আরো অনেকে। মাগুরা জেলা উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ব্যবস্থাপনায় ও ইসাডোর সহযোগিতায় মাস্টারটেইনার মোছা. জাহানার বেগমের উপস্থাপনায় শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকার ৪৫ জন শিক্ষক, ৪৫ জন শিক্ষিকা, ৬ জন সুপারভাইজার ও ৬ জন মাস্টার টেইনার এ বুনিয়াদী প্রশিক্ষণে অংশ গ্রহন করছেন।

সাইফূল্লাহ/এএস