করোনাভাইরাসের (কোভিড-১৯) তথ্য আপডেট সংক্রান্ত সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ঢাকা মহানগরসহ সারাদেশের লকডাউন এলাকার তালিকা। ‘গ্রিন, ইয়েলো এবং রেড জোন’- এই তিন ভাগে ভাগ করে তালিকা প্রকাশ করা হলেও এসব জোনের নাগরিকদের জন্য নতুন কোনো নির্দেশনা দেয়া হয়নি।

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী বা পুলিশের ভূমিকা কী হবে, এ বিষয়েও কোনো নির্দেশনা দেয়া হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে শনিবার (৬ জুন) রাতে ওয়েবসাইটটিতে এই তালিকা দেয়া হয়। করোনা প্রতিরোধ সহায়ক এই ওয়েবসাইটটি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), সরকারের এটুআই প্রকল্প, মন্ত্রিপরিষদ ও আইসিটি বিভাগের সমন্বয়ে তৈরি করা হয়েছে।

ওয়েবসাইটে দেশের তিনটি বিভাগ, ৫০টি জেলা ও ৪০০টি উপজেলাকে পুরোপুরি লকডাউন (রেড জোন বিবেচিত) দেখানো হয়েছে।

সম্পূর্ণ লকডাউন ঘোষিত জেলাগুলো হচ্ছে;
১. বরগুনা। ২. বরিশাল। ৩. পটুয়াখালী। ৪. পিরোজপুরকে। ৫. ব্রাহ্মণবাড়িয়া। ৬. চাঁদপুর। ৭. কুমিল্লা। ৮. কক্সবাজার। ৯. ফেনী। ১০. খাগড়াছড়ি। ১১. লক্ষ্মীপুর। ১২. নোয়াখালীকে। ১৩. গাজীপুর। ১৪. গোপালগঞ্জ। ১৫. কিশোরগঞ্জ। ১৬. মাদারীপুর। ১৭.শরীয়তপুর। ১৮. মুন্সিগঞ্জ। ১৯. নারায়ণগঞ্জ। ২০. নরসিংদী। ২১. রাজবাড়ী। ২২. মানিকগঞ্জ। ২৩. টাঙ্গাইল। ২৪. চুয়াডাঙ্গা। ২৫. যশোর। ২৬. খুলনা। ২৭. মেহেরপুর। ২৮. নড়াইল। ২৯. সাতক্ষীরা। ৩০. বগুড়া। ৩১. জয়পুরহাট। ৩২. নওগাঁ। ৩৩. নাটোর। ৩৪. রাজশাহী। ৩৫. দিনাজপুর। ৩৬. গাইবান্ধা। ৩৭. কুড়িগ্রাম। ৩৮. লালমনিরহাট। ৩৯. নীলফামারী। ৪০. পঞ্চগড়। ৪১. রংপুর। ৪২. ঠাকুরগাঁও। ৪৩. হবিগঞ্জ। ৪৪. মৌলভীবাজার।৪৫. সুনামগঞ্জ। ৪৬. সিলেট। ৪৭. জামালপুর। ৪৮. ময়মনসিংহ। ৪৯. নেত্রকোনা। ৫০ শেরপুর।

আংশিক লকডাউন (ইয়েলো জোন বিবেচিত) দেখানো হয়েছে দেশের পাঁচটি বিভাগ, ১৩টি জেলা ও ১৯টি উপজেলাকে। আর লকডাউন নয় (গ্রিন জোন বিবেচিত) এমন জেলা দেখানো হচ্ছে একটি এবং উপজেলা দেখানো হচ্ছে ৭৫টি। ঢাকা মহানগরীর ৩৮টি এলাকাকে আংশিক লকডাউন (ইয়েলো জোন বিবেচিত) হিসেবে দেখানো হয়েছে। তবে লকডাউন নয় (গ্রিন জোন বিবেচিত) বলে দেখানো হচ্ছে ১১টি এলাকাকে। ঢাকায় এখন পর্যন্ত পুরোপুরি লকডাউন (রেড জোন বিবেচিত) হিসেবে কোনো এলাকাকে দেখানো হচ্ছে না।

তবে রেড জোন বা ইয়েলো জোনে নাগরিকদের জন্য কোনো ধরনের নির্দেশনা দেয়া হয়নি সরকারি এই ওয়েবসাইটে।

এএস