হরতালের প্রথম দিনে রাজধানীর পল্টন মোড়ে পুলিশ বক্সের সামনে ৪টি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
রোববার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত এসে চার-পাঁচটি গাড়ি ভাঙচুর করে ও সাত-আটটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় ওই এলাকায় লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। সবাই এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ সময় পুলিশ সন্দেহজনকভাবে একজনকে আটক করেছে।
এ ব্যাপারে পল্টন থানায় যোগাযোগ করা হলে এসআই ওয়াহেদ বলেন, ‘এ ধরনের সংবাদ আমাদের কাছে এখনো আসেনি। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’
এমকে





