বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকা থেকে একটি ফ্লাইটে তারা চীনে যাবেন।
তিনি বলেন, কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের সম্পৃক্ত হওয়ার কথা রয়েছে। এ কারণে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পূর্ণ মন্ত্রীর সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে চীনে যান। জহির উদ্দিন স্বপন ও শহীদউদ্দীন চৌধুরী এ্যানি যোগ দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর চলমান চীন সফরে সফরসঙ্গী পূর্ণ মন্ত্রীর সংখ্যা তিনজন হলো।
সফরসঙ্গী তিন মন্ত্রী হলেন—পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
এমএম