রাজধানীর টিকাটুলীতে ফ্লাইওভারে বাসের ধাক্কায় শামীম রেজা (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত শামীম চিটাগাং রোড সানারপাড়ের আবদুল গফুরের ছেলে। তিনি ফকিরেরপুলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
জানা গেছে, শামীম মঙ্গলবার সকাল ৯টার দিকে মোটরসাইকেলযোগে অফিসে যাচ্ছিলেন। টিকাটুলী ফ্লাইওভারে একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার সকাল সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
জাতীয়
ফ্লাইওভারে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর টিকাটুলীতে ফ্লাইওভারে বাসের ধাক্কায় শামীম রেজা (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শামীম চিটাগাং রোড সানারপাড়ের আবদুল গফুরের ছেলে। তিনি ফকিরেরপুলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।





