শুক্রবার (১৮ জুলাই) ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
বার্তায় দূতাবাস জানায়, “এই গল্প আমরা আগেও শুনেছি।” কারণ, কনস্যুলার কর্মকর্তারা ভিসা জালিয়াতি, প্রতারণার নতুন কৌশল এবং ভুয়া কাগজপত্র শনাক্ত করার প্রযুক্তি সম্পর্কে সবসময় সজাগ থাকেন।
দূতাবাস আরও জানিয়েছে, ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সঠিক তথ্য প্রদান আবেদনকারীর নৈতিক ও আইনি দায়িত্ব। তথ্য গোপন করা কিংবা জাল নথিপত্র জমা দেওয়া গুরুতর অপরাধ, যা আবেদনকারীর ভবিষ্যতের ভ্রমণ ও অভিবাসনের সুযোগ চিরতরে বন্ধ করে দিতে পারে।
ফেসবুক পোস্টে আবেদনকারীদের প্রতি সতর্ক করে বলা হয়, দালাল বা প্রতারকদের ফাঁদে না পড়ে নিজেই সঠিক তথ্য ও নথি দাখিল করলেই নিরাপদ থাকা সম্ভব।
এনএইচ