মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে সোমবার রাতে প্রতিপক্ষের হামলায় আবু সাঈদ মোল্লা (৬০) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য খুন হয়েছে।

নিহত আবু সাঈদ বলিদিয়া গ্রামের নূরুল ইসলাম মোল্লার পুত্র। নিহতের ঘটনাকে কেন্দ্র করে এলাকার অনেকের বাড়ি ঘরে লুট-তারাজ ও অগ্নিসংযোগের মতো ঘটনা ও ঘটছে বলে অনেকেই জানিয়েছেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস জানান,‘অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবু সাইদ মোল্লা পাশের গ্রাম বড়রিয়ায় অনুষ্ঠিত ঘোড়দৌড় মেলা থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাত ৮ টার দিকে বালিদিয়া মধ্যপাড়া নওশের শিকদারের বাড়ির সামনে পৌছালে প্রতিপক্ষরা তাকে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দীর্ঘদিন ধরে বলিদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান ও একই গ্রামের নূরুল ইসলাম মৃধার নেতৃত্বে দুই দল গ্রামবাসীর মধ্যে সামাজিক বিরোধ চলে আসছে। যা নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘাত, সংর্ঘষের ঘটনা ঘটেছে।

এ ঘটনার জের ধরেই প্রতিপক্ষ মফিজুর রহমান গ্রুপের লোকজন আবু সাঈদ মোল্লার উপর এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত আবু সাঈদ মোল্লা সামাজিকভাবে নূরুল ইসলাম মৃধার দলভুক্ত’।

আবু সাঈদ মোল্লা খুন হওয়ার ঘটনায় বালিদিয়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে। তিনি আজ ১৪ জানুয়ারী দুপুরে আমাদের প্রতিনিধিকে আরো জানান পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ৬ জনকে আটক করা হয়েছে, পরিস্হিতি আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক হচ্ছে।

সাইফুল্লাহ/এএস