ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, জাতীয় রাজনীতির বাধ্যবাধকতার কারণে এই মুহূর্তে তিস্তা চুক্তি সম্ভব নয়।
মায়ানমারের রাজধানী নেপিদে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনে এক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি এ কথা বলেন।
এ বৈঠকে তিস্তা চুক্তির বিষয়টি উত্থাপন করেন শেখ হাসিনা। উত্তরে মনমোহন বলেন, বর্তমান পরিস্থিতিতে তিস্তা চুক্তি ‘খুব কঠিন’ কাজ। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরুদ্দিন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
সংসদ নির্বাচনের পর শেখ হাসিনার এটাই প্রথম বিদেশ সফর। অন্যদিকে, প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংয়ের এটাই শেষ বিদেশ সফর। নিরপেক্ষ দেশের মাটিতে দুই প্রতিবেশি রাষ্ট্রপ্রধানের বৈঠকে আলোচ্য ছিল, তিস্তার পানি বণ্টন ও ছিটমহল হস্তান্তর চুক্তি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে তিস্তা পানিবণ্টন চুক্তি এখনও কার্যকর করা যায়নি। অন্যদিকে, ছিটমহল হস্তান্তর চুক্তি আটকে রয়েছে প্রধান বিরোধী দল বিজেপির আপত্তিতে। এই সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলে সম্মতি দেওয়া হবে না বলেই জানিয়ে দিয়েছ বিজেপি।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
জাতীয়
তিস্তা চুক্তি সম্ভব নয়: ভারতের প্রধানমন্ত্রী
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, জাতীয় রাজনীতির বাধ্যবাধকতার কারণে এই মুহূর্তে তিস্তা চুক্তি সম্ভব নয়। মায়ানমারের





