জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ শামসুল ইসলাম বলেন, দেশে বর্তমানে দুটি ধারা চলছে। একটি মুক্তিযুদ্ধের পক্ষে। আর একটি মুক্তিযুদ্ধের বিপক্ষে। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে।
বুধবার রাজধানীর মুক্তিযোদ্ধা জাদুঘরে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি বাস্তবায়নসহ জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে অসামান্য অর্জনের সকল কান্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে দেশ অনেক ভাল চলছে। ভারতের সঙ্গে যে সকল চুক্তি বাস্তবায়ন হতে যাচ্ছে তা সম্ভব হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানের কারণে। তিনি ১৯৭৪ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে যে চুক্তি করেছিলেন আজ তারই বাস্তবায়ন হচ্ছে। তিনি এ চুক্তি না করলে কোনোদিন এ কাজ বাস্তবায়ন সম্ভব হত না।
এ সময় জাতীয় নাগরিক কমিটির পক্ষে থেকে আগামী ২৯ মে বিকেল ৩টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সংবর্ধনা দেয়ার ঘোষণা করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসির মামুন, অর্থনিতিবিদ ড. কাজী খালিকুজ্জামান আহমেদ প্রমুখ।
এমএইচ





