অর্থমন্ত্রী এএমএ মুহিত ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ৪০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে আগামীকাল (সোমবার) ঢাকা ত্যাগ করবেন।
অর্থমন্ত্রী আইডিবি’র ৪০তম বার্ষিকী উদ্বোধনী অনুষ্ঠান, আইডিবির বোর্ড অব গভর্নরস’র ৩৯তম বার্ষিক বৈঠক এবং আঞ্চলিক সহযোগিতা ও সংহতি বিষয়ে ২৫তম বার্ষিক সিম্পোজিয়ামে যোগ দেবেন।
অর্থ মন্ত্রণালয় জানায়, জেদ্দার হিল্টন হোটেলে ২৪ জুন ব্যাংকের ৪০তম বার্ষিকীর অনুষ্ঠান এবং ২৫ জুন বোর্ড অব গভর্নরস’র বার্ষিক সভা হবে।
ব্যাংকের আনুষ্ঠানিক বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের ফাঁকে মুহিত সৌদি আরবের অর্থমন্ত্রী এবং আইডিবি’র ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন।
৫৬টি সদস্য দেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রীরা আইডিবি বার্ষিকী বোর্ড অব গভর্নরস’র বৈঠকে অংশ নেবেন।
ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





