বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল চলাকালে বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম সায়েদকে (৩৪) গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ।

সোমবার দুপুর ১২টার দিকে হরতাল চলাকালে বনানী এলাকা তাকে গ্রেফতার করা হয়।

শাজাহানপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, সায়েদুল ইসলাম সায়েদকে পূর্বের রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ