বুধবার (২০ মে) রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোড এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে সবজি বাগান এসটিএস-এর সৌন্দর্যবর্ধন ও ল্যান্ডস্ক্যাপিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, ঈদ উপলক্ষে প্রতিটি পশুর হাটে থাকবে বিশেষ কন্ট্রোল রুম, চিকিৎসক ও পুলিশের টহল ব্যবস্থা। যাতে ক্রেতা-বিক্রেতারা নিরাপদ ও স্বস্তির সঙ্গে কেনাবেচা করতে পারেন। পাশাপাশি হাট শেষ হওয়ার পরপরই বর্জ্য পরিষ্কার কার্যক্রম শুরু হবে।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, রাজধানীতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক জরিপ চালানো হচ্ছে। জরিপের তথ্য বিশ্লেষণ করে আগাম ব্যবস্থা নেওয়া হবে, যাতে মশাবাহিত রোগের বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় ।

এস