প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড, সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডসহ চার দফা দাবি বাস্তবায়ন না হলে আন্দোলনে যাবার হুমকি দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।
সোমবার জাতীয় প্রেসক্লাবের ছোট মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ হুমকি দেয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. নুরুজ্জামান আনসারী, সহ সভাপতি মো. মাসুদুর রহমান, বদরুন নেসা, আব্দুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক মো. মনিরুজ্জামান মনির উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সরকার বলেন, দাবি বাস্তবায়ন না হলে আগামী ১৫ জানুয়ারি মানববন্ধন করা হবে ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে। এরপরও যদি আমাদের দাবি না মানা হয় তাহলে কঠোর আন্দোলনে যাবার ঘোষণা দেয়া হবে।
প্রাথমিক শিক্ষকদের ৪ দফা দাবির মধ্যে রয়েছে, ৮ম পে-স্কেলে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড, সহকারি শিক্ষকদের ১১ম গ্রেড, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির পদ মর্যাদা বাস্তবায়ন, প্রধান শিক্ষকের শূণ্য পদ পূরণ ও পদোন্নতি প্রদান।
এসএইচ





