সোমবার (২৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, প্লাস্টিকের বোতল ও পলিথিন ব্যবহারের কারণে খাবারে ও মায়ের দুধের সঙ্গে মাইক্রোপ্লাস্টিক মিশে যাচ্ছে। এ অবস্থায় চটের ব্যাগকে আমরা পলিথিনের ব্যাগের বিকল্প ভাবতে পারি।

এ সময় পরিবেশ উপদেষ্টা ঢাকায় ২৫টি খাল শনাক্ত করা হয়েছে বলেও জানান।

প্রসঙ্গত, পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক রক্ষার দাবিতে অনেকদিন ধরেই আন্দোলন করছেন পরিবেশপ্রেমীরা।

এসএম