প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, এ জন্যই আওয়ামী লীগ আন্তরিকভাবে দেশের উন্নয়ন চায়। দেশকে উন্নত করা আওয়ামী লীগের দায়িত্ব এবং এটি আমরা অব্যাহত রাখব, ইনশা আল্লাহ।’

আজ বুধবার বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হাঙ্গেরির বুদাপেস্টের ফোর সিজনস হোটেলে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে প্রচার কার্যক্রম চালানোর জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অন্য কোনো দল ক্ষমতায় আসলে দেশ পিছিয়ে পড়বে।

শেখ হাসিনা বলেন, ‘কেবল আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। অন্য কোনো দল ক্ষমতায় আসলে দেশ পিছিয়ে পড়বে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া দল। যে দল দেশের স্বাধীনতা নিয়ে এসেছে, কেবল তারাই দেশের উন্নয়ন করতে পারে। অন্য কোনো দল তা পারবে না। এ সময় প্রবাসী বাংলাদেশিদের আগামী সাধারণ নির্বাচনের প্রচার কার্যক্রম শুরুর আহ্বান জানান তিনি।

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যখন দেশে ফিরবেন, তখন গ্রামবাসীকে একটি প্রশ্ন করবেন, তারা উন্নয়ন চায়, নাকি উন্নয়ন চায় না।’

সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতা অনিল দাসগুপ্ত। অনুষ্ঠানে ইউরোপীয় দেশ থেকে আসা আওয়ামী লীগ নেতারা বক্তব্য দেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং এলজিআরডি ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এআই