ডেঙ্গু সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। নিয়ন্ত্রণে না থাকার অর্থ হচ্ছে অমারা হাল ছেড়ে দিয়েছি। কিন্তু আমরা হাল ছাড়িনি। সকল সংস্থা একযোগে কাজ করছে। এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় মসক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী।

সারা দেশব্যাপী ২৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।

মসক নিধনের ওষুধের কার্যকারিতা সম্পর্কে মন্ত্রী বলেন, অভিযোগ পাওয়ার পর পরীক্ষা করে দেখেছি সেগুলোর এখনো কার্যকারিতা আছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা প্রমুখ।

এসএম