আগুন লাগার খবর পেয়ে শুরুতে পাঁচটি ইউনিট অংশ নিলেও পরে আরও পাঁচটি ইউনিট সেখানে যোগ দেয়। তাদের চেষ্টায় পৌনে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (৯ অক্টোবর) সকাল দশটা ১০ মিনিটে ভবনটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, সকাল ১০টা ১০ মিনিটে কাকরাইল এসএ পরিবহনের একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট দ্রুত সেখানে যায়। পরে আরও পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। ১০ ইউনিটের চেষ্টায় ১০টা ৫৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার পর ধোঁয়ায় পুরো এলাকা কালো হয়ে যায়। ভবনটির পাশের সড়ক দিয়ে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

এনএইচ