বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ কামারুজ্জামানকে হত্যা ষড়যন্ত্রের প্রতিবাদে, অবিলম্বে তাঁর মুক্তির দাবিতে এবং হরতালের সমর্থনে সকাল ১০.৩০ টায় মগবাজার ওয়্যারলেছ রেলগেইট এলাকায় বিক্ষোভ ও রাস্তা অবরোধ করে রমনা থানা জামায়াতের কর্মীরা।

এতে উপস্থিত ছিলেন, থানা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য জিল্লুর রহমান, ইউসূফ আলী মোল্লা, আতাউর রহমান সরকার, শিবিরের কলেজ জোন সভাপতি মুরাদ হোসেন প্রমুখ।

জেআই