২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার ১১ বিভাগে ১৫ গুণীজনকে পুরস্কার দেওয়া হবে।

আজ রোববার (২৩ জানুয়ারি) বিকেলে বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ পুরস্কার ঘোষণা করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন-

কবিতায় আসাদ মান্নান ও বিমল গুহ,

কথাসাহিত্যে ঝর্না রহমান ও বিশ্বজিৎ চৌধুরী,

প্রবন্ধ বা গবেষণায় হোসেনউদ্দীন হোসেন,

অনুবাদে আমিনুর রহমান ও রফিক-উম-মুনীর চৌধুরী,

নাটকে সাধনা আহমেদ,

শিশুসাহিত্যে রফিকুর রশীদ,

মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় পান্না কায়সার,

বঙ্গবন্ধু-বিষয়ক গবেষণায় হারুন-অর-রশিদ,

বিজ্ঞান বা কল্পবিজ্ঞান বা পরিবেশ বিজ্ঞানে শুভাগত চৌধুরী,

আত্মজীবনী বা স্মৃতিকথা বা ভ্রমণকাহিনিতে সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো এবং

ফোকলোর বিভাগে আমিনুর রহমান সুলতান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করবেন।’

এইচএন