ধামরাইয়ে মৌসুমী বেগম (২০) নামে এক গৃহবধূ গলাঁয় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার দুপুরে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের গাংগুটিয়া বাজার সংলগ্ন এলাকায় বাবার বাড়িতে গলাঁয় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আশরাফ উদ্দিন খান।
মৌসুমী ওই এলাকার মোস্তাফা রহমানের মেয়ে। তিনি পার্শ্ববর্তী অর্জুন নালাই গ্রামের সেন সদস্য হাবিবুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার বিকালে শশুরবাড়ির লোকজনের সঙ্গে বাক-বিতণ্ডার একপর্যায়ে বাবার বাড়ি চলে যান মৌসুমী। পরে, বুধবার দুপুরে বাবার বাড়ির ঘড়ের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
ঢাকা, ১৬ জুলাই(টাইমনিউজবি.কম) // জেআই





