নোয়াখালীর চাটখিলে মাদক কারবারি গিট্টু আমিন ও তার সহযোগী আবুল হোসেন রূমেলকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- মো: আমিনুল হক ওরফে গিট্টু আমিন (৪২), চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ফতেপুর গ্রামের স্কুল বেপারী বাড়ির মৃত আমিন উল্লাহ ছেলে এবং তার সহযোগী নিজাম উদ্দিন রুমেল (৩৫), পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেপুর গ্রামের নন্দী বাড়ির আবুল হোসেনের ছেলে।

মঙ্গলবার (০৪ মে) দুপুরে আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার রাতে চাটখিল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গিট্টু আমিনের কাছ থেকে ১০১ পিস ইয়াবা ও রুমেলের কাছ থেকে ৯৯ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত গিট্টু আমিন ও তার সহযোগীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মাদক কারবারি গিট্টু আমিন দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত তার নামে ইতিপূর্বে চাটখিল থানায় আটটি মাদক মামলা রয়েছে।

সোহেল/এমবি