বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি বলেন, হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি ৬তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে জানা যায়নি।
এর আগে সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগে। সরেজমিনে দেখা যায়, ভবনের সামনে উৎসুক জনতা ভিড় করেছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।
এমএইচ





