দিনাজপুরের পার্বতীপুর দুঃস্থ এতিম খানা থেকে আবুল হায়াত নামের এক ছাত্রকে নিখোঁজের প্রায় দু’মাস অতিবাহিত হলেও এখনও তার সন্ধান না পাওয়ায় হত-দরিদ্র পিতার সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন এতিম খানা কর্তৃপক্ষ কোনই ব্যবস্থা নিচ্ছেনা।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউপির দলাইকোটা গ্রামে নিখোঁজ আবুল হায়াতের হত-দরিদ্র পিতা মমিনুল হক শুক্রবার বিকেলে পার্বতীপুর রেলওয়ে পার্ক মিডিয়া কর্নারে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। নিখোঁজের পিতা ও স্থানীয় দুই ইউপি সদস্য অভিযোগ করে বলেন, পার্বতীপুর শহরের নতুন বাজারস্থ দুঃস্থ এতিম খানা থেকে গত ৬ নভেম্বর সন্ধ্যায় আবুল হায়াত (১০) নামের এক ছাত্র নিখোঁজ হয়।

নিখোঁজের প্রায় দু’মাস অতিবাহিত হলেও এখনও তার তার সন্ধান পাওয়া যায়নি। এতিম খানার কর্তৃপক্ষ গত ৮ নভেম্বর পার্বতীপুর মডেল থানায় একটি সাধারন ডাইরী করে এতিম খানা কতৃপক্ষ হাত-পা গুটিয়ে রয়েছে। তার কোন খোজ বা সন্ধানে কোন ব্যবস্থা নিচ্ছে না।

হায়াতে পিতা ও ইউপি সদস্যরা আরো অভিযোগ করে বলেন, আবুল হায়াতকে কেউ অপহরন করে নিয়ে গেছে। নিখোঁজের পিতা মমিনুল হক পার্বতীপুর মডেল থানায় একটি সাধারন ডায়রী করে করেছেন। তার কোন খোঁজ পাওয়া গেলে ০১৭১৬০৮৫০৫৮ বা ০১৭৫৮৫১৮২৩৭ নম্বরে জানানোর জন্য অনুরোধ করেছেন তিনি।

এএইচ